মূল অংশে যান

ডাকপিয়ন সম্পর্কে

একসময় চিঠির অপেক্ষা ছিল, খাম ছেঁড়ার উত্তেজনা ছিল, ভাঁজ খুলে প্রথম লাইনটা পড়ার আগে একটু থেমে যাওয়া ছিল। ডাকপিয়ন সেই অনুভূতিটুকু ডিজিটাল চিঠিতে ফিরিয়ে আনার চেষ্টা।

এখানে চিঠি লেখা হয় বাংলায়, নিজের পছন্দের কাগজে আর ফন্টে। খাম সাজানো হয় ডাকটিকিট আর মোমের সিলে। প্রাপক লিংক খুললে পুরোনো লাল ডাকবাক্স থেকে খাম বের হয়ে আসে।

ডাকপিয়ন কোনো সামাজিক যোগাযোগমাধ্যম নয়। এখানে পাবলিক ফিড নেই, লাইক নেই। আছে শুধু একজনের জন্য লেখা একটা চিঠি।

ডাকপিয়ন কোনো বাস্তব ডাক সেবা নয়। খামের ঠিকানা শুধু নকশার অংশ।