কীভাবে কাজ করে
ডাকপিয়নে চিঠি পাঠাতে অ্যাকাউন্ট লাগবে না। ধাপে ধাপে সাজিয়ে নিলেই হলো।
চিঠি লেখা
প্রেরক
নিজের নাম, ছদ্মনাম, নাকি নাম ছাড়াই পাঠাবেন, বেছে নিন।
কাগজ
আইভরি, পুরোনো পার্চমেন্ট, গোলাপি, রুলটানা, ফুলেল বা হাতে বানানো কাগজ।
ফন্ট
কয়েকটি বাংলা হাতের লেখার ধাঁচের ফন্ট থেকে বেছে নিন, সাথে সাথে দেখুন।
লেখা
কালির রং, লেখার আকার আর লাইনের ফাঁক ঠিক করে লিখুন।
খাম ও ঠিকানা
খামের নকশা আর খামের ওপর প্রেরক ও প্রাপকের নাম।
ডাকটিকিট ও সিল
ডাকটিকিট, স্টিকার, মোমের সিল — অথবা সিল ছাড়াই।
দেখে নিয়ে পাঠান
খামের সামনে-পেছন আর পুরো চিঠি দেখে একটা শেয়ার লিংক তৈরি করুন।
চিঠি পাওয়া
ডাকবাক্স
প্রাপক লিংক খুললে দেখবেন, তাঁর জন্য একটা চিঠি এসেছে।
খাম
পোস্টবক্সে চাপ দিলে খাম বের হয়ে আসবে। খামে চাপ দিলে সিল ভেঙে খাম খুলবে।
চিঠি
ভাঁজ করা চিঠিতে চাপ দিলে ভাঁজ খুলে যাবে। চাইলে উত্তরও লেখা যাবে।
শেয়ার লিংকের শেষ অংশেই চিঠি খোলার চাবি থাকে। লিংকটা যার কাছে থাকবে, সে-ই চিঠি পড়তে পারবে — তাই শুধু যাকে পাঠাতে চান তাকেই দিন। লিংক হারালে চিঠি উদ্ধার করা নাও যেতে পারে।
চাইলে যেকোনো সময় হিন্টের নিচে "সরাসরি চিঠি খুলুন" চেপে সরাসরি চিঠি পড়া যাবে। ডিভাইসে কম অ্যানিমেশনের সেটিং চালু থাকলে একবার চাপেই চিঠি খুলে যাবে।